Connect with us

Uncategorized

যান দুর্ঘটনায় হাত গেল এক মহিলার, বর্তমানে জিবিতে চিকিৎসাধীন

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীতে যান দুর্ঘটনায় হাত গেল এক মহিলার। গুরুতর আহত মহিলা বর্তমানে জিবিতে চিকিৎসাধীন। যান দুর্ঘটনা কিছুতেই থামছে না রাজ্যে। এবার রাজধানীতে ভয়াবহ যান দুর্ঘটনায় এক মহিলার হাত টুকরো হয়ে যায়। ঘটনাটি ঘটে সোমবার পুরনো রাজভবনের পেছনে।

জানা গেছে এদিন যাত্রী নিয়ে জিবির দিক থেকে একটি অটোরিক্সা রাধানগরের দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আরেকটি অটো আসছিল। অভিযোগ তখনই ঘটে বিপত্তি। এতে জিবির দিক থেকে আসা অটোর এক মহিলা যাত্রীর হাত কেটে রাস্তায় পড়ে যায়।

আহত হয় আরও দুইজন। সঙ্গে সঙ্গে তাদের জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে জিবিতে আহত মহিলার চিকিৎসা চলছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Continue Reading