Connect with us

Uncategorized

পথ দুর্ঘটনায় আহত দুই যুবক

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-যান সন্ত্রাস কিছুতেই থামছে না রাজ্যে। একের পর এক ঘটে চলেছে যান দুর্ঘটনা। ফের বৃহস্পতিবার পথ দুর্ঘটনায় আহত দুই যুবক। ঘটনাটি ঘটে শহরতলীর দমদমিয়া এলাকায়। জানা গেছে নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক স্কুটি নিয়ে রাস্তায় পড়ে যায়।

এতে দুইজনই আহত হন। ঘটনার খবর পেয়ে এন সি সি ফায়ার স্টেশন থেকে একটি ইঞ্জিন ছুটে এসে তাদের উদ্ধার করে জিবিতে নিয়ে যায়।সেখানেই চলছে তাদের চিকিৎসা। ক্রমাগত যান দুর্ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ন সচেতন মহল।

Continue Reading