বন্যাকবলিত এলাকার বর্নাত্যদের পাশে দাড়ালেন এলাকার বিধায়ক তথা জননেতা সুধাংশু দাস

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তিনদিন ধরে টানা বর্ষণের জেরে ত্রিপুরায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্যের পশ্চিম জেলার আগরতলাসহ বিভিন্ন জেলার বিভিন্ন এলাকা প্লাবিত। ফলে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। গৃহবন্দী হয়ে পড়েছে মানুষ। এদিকে নদীগুলির জল বেড়ে ভয়াবহ আকার ধারণ করেছে। প্রসাশনের তরফ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ।

সারা রাজ্যে খোলা হয়েছে ৩৩০টি ত্রান শিবির যেখানে আশ্রয় নিয়েছে প্রায় ৩০ হাজার লোক। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি বন্যার কবলে পড়েছে ফটিকরায় বিধানসভার অন্তর্গত মশাউলী, কাঞ্চনবাড়ি, তরণীনগর,পূর্ব রাতাছড়া,সায়দারপাড় ও রাজনগর গ্রাম পঞ্চায়েত ও। বুধবার বন্যা কবলিত এলাকা এবং শরণার্থী শিবির গুলি পরিদর্শন করেন ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন এলাকার বিধায়ক সুধাংশু দাস।

এদিন পরিদর্শন কালে তিনি বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ও বন্যাপীড়িতদের মধ্যে তাঁদের চাহিদা অনুযায়ী ত্রাণ সামগ্রী বিতরণের ব্যবস্থা করেন। বন্যা কবলিত বিভিন্ন স্থানে গিয়ে সেখানকার বন্যা পীড়িতদের সঙ্গে কথা বলেন। বন্যার্তদের মাঝে খাবার,বিশুদ্ধ পানীয় জল ও ওষুধ বিতরণেরও ব্যবস্থা করেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...