বন্যার্তদের মাঝে খাবার,বিশুদ্ধ পানীয় জল ও ওষুধ বিতরণ করলেন জিরানিয়ার জননেতা মন্ত্রী সুশান্ত চৌধুরী 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রকৃতির রোষানলে তথা ভারী বর্ষণ ও আকস্মিক জলস্ফীতির ফলে ক্ষতিগ্রস্ত মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকা। পরিস্থিতি খতিয়ে দেখতে নিজ বিধানসভা কেন্দ্রে পরিদর্শনে যান এলাকার বিধায়ক তথা রাজ্যের পর্যটন ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিন পরিদর্শন কালে তিনি বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ও বন্যাপীড়িতদের মধ্যে তাঁদের চাহিদা অনুযায়ী ত্রাণ সামগ্রী বিতরণের ব্যবস্থা করেন। বন্যা কবলিত বিভিন্ন স্থানে গিয়ে সেখানকার বন্যা পীড়িতদের সঙ্গে কথা বলেন।

বন্যার্তদের মাঝে খাবার,বিশুদ্ধ পানীয় জল ও ওষুধ বিতরণেরও ব্যবস্থা করেন। তাছাড়া এদিন তিনি সর্বসাধারণের কাছে এখন বন্যার্তদের পাশে দাঁড়াবার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...