শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ি ও শ্বশুরকে প্রাণঘাতি হামলা করার অভিযোগ উঠল জামাতার বিরুদ্ধে

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ি ও শ্বশুরকে প্রাণঘাতি হামলা করার অভিযোগ উঠল জামাতার বিরুদ্ধে । এলাকাবাসীর মারধরে আহত অভিযুক্ত যুবক। ঘটনাটি ঘটে আমতলী থানাধিন বিবেকনগর এলাকায়। জানা গেছে প্রায় আড়াই বছর আগে প্রথমে ভালোবাসা ও পরে সামাজিক ভাবে বিয়ে করে বাপন সাহা নামে এক যুবক বিবেকনগর এলাকার এক যুবতীকে।

অভিযোগ বিভিন্ন সময়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হতো স্বামী বাপন। সম্প্রতি এক সন্তানের জন্ম দিয়েছে তাঁর স্ত্রী। কিন্তু এর পরেও স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করে সে। বর্তমানে স্ত্রী সন্তান নিয়ে বাপের বাড়িতে আছেন।

অভিযোগ রবিবার বাপন ছুরি নিয়ে হামলা শ্বশুর বাড়িতে যায়। আচমকা শাশুড়ি ও শ্বশুরকে আক্রমণ করে। তাঁর স্ত্রীর চিৎকারে এলাকাবাসী ছুটে এসে অভিযুক্তকে উত্তম মধ্যম দিয়ে পুলিসে তুলে দেয়। অন্যদিকে আহত শ্বশুর শাশুড়িকে জিবিতে নিয়ে আসা হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...