দুর্নীতির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে আধিকারিকদের : মুখ্যমন্ত্রী 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুর্নীতির বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কোন জায়গায় যাতে দুর্নীতি না হয় সেদিকে নজর রাখতে হবে আধিকারিকদের। সরকারি আধিকারিকরা ত্রিপুরার ভবিষ্যৎ। রক্তের কোন ধর্ম নেই। সিভিল সার্ভিস অফিসারসদের রক্তদান শিবিরে আলোচনা করতে গিয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

রবিবার সিভিল সার্ভিস অফিসারদের তরফে হয় সাড়া জাগানো রক্তদান শিবির। এদিন রাজ্য অতিথিশালায় হয় শিবিরটি। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মুখ্য সচিব জে কে সিনহা, পুলিসের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ সংগঠনের নেতৃত্ব।

অতিথিরা রক্তদাতাদের উৎসাহ দেন। শিবিরে মুখ্যমন্ত্রী বলেন, দুর্নীতি যেন কোন জায়গায় না হয় সেই দিকে নজর রাখতে হবে। ত্রিপুরা ক্যাডারের অফিসাররা বর্তমানে দেশের বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে।

দুর্নীতি যেন কোন জায়গায় না হয় সেই দিকে সতর্ক থাকতে হবে অফিসারদের। ত্রিপুরা ক্যাডারের অফিসাররা বর্তমানে দেশের বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, রক্তের কোন ধর্ম নেই। অফিসারদের রক্তদান শিবির দেখে অন্যরা উৎসাহিত হয়ে এগিয়ে আসবেন।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...