শহরকে যানজট মুক্ত রাখতে যানবাহন মালিক ও শ্রমিকদের সহযোগিতা চাইলেন মেয়র

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সংবর্ধনার জোয়ারে ভাসছেন রামনগরের নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদার। সোমবার রাজধানীর দুর্গা চৌমুহনী বিপণী বিতানে বিধায়ককে সংবর্ধনা দেওয়া হয়। মজদুর মনিটরিং সেল অনুমোদিত অল ত্রিপুরা মিনি ট্রাক এসোসিয়েশনের তরফে সংবর্ধনা দেওয়া হয়। এদিন সংগঠনের সাধারণ সভাও হয়।

উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পুর নিগমের ১৪ নং ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব, শ্রমিক নেতা বিপ্লব কর সহ অন্যান্যরা। বিধায়ক আলোচনা করতে গিয়ে শ্রমিকদের ধন্যবাদ জানান ২০১৮ সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত করায়।

পাশাপাশি শহরকে যানজট মুক্ত রাখতে যানবাহন মালিক ও শ্রমিকদের সহযোগিতা কামনা করেন। কিছুদিন আগে মেয়র দুর্গা চৌমুহনী বিপণী বিতান পরিদর্শন করেছিলেন এবং সেখানে একটি সংগঠনের বেআইনি দখল উনার নজরে পড়েছিল। তাদেরকে সাত দিনের ভিতরে খালি করতে নির্দেশ দিয়েছিলেন। এদিন সংগঠনের লোকজন নিজেরাই মেয়রের হাতে চাবি তুলে দিলেন সেই ঘরের।

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...