শাসক দলের স্থানীয় এক নেতার বাড়ি থেকে নেশা সামগ্রী উদ্ধারের অভিযোগ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শাসক দলের স্থানীয় এক নেতার বাড়ি থেকে নেশা সামগ্রী উদ্ধারের অভিযোগ। পলাতক অভিযুক্ত বিজেপি নেতা। পি আর বাড়ি থানার পুলিস মামলা নিয়ে ঘটনার তদন্তে নেমেছে। বিলোনীয়া মহকুমার রাজনগর ব্লকের দক্ষিন রাধানগর গ্রাম পঞ্চায়েতে এবার প্রার্থী হয়েছেন শাখিল দাস।

তিনি বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী হয়েছেন। গোপন খবরের ভিত্তিতে রবিবার গভীর রাতে বিলোনীয়া মহকুমা পুলিশ আধিকারিক, পি আর বাড়ী থানা রাঙ্গামুড়া পুলিশ ফাঁড়ি বি এস এফ যৌথ ভাবে ডিসিএম এর উপস্থিতিতে অভিযান চালায়। অভিযোগ পুলিশ-বি এস এফের বেষ্টনী থাকা সত্বেও অভিযান চলাকালে বিজেপি নেতা শাখিল দাস বাড়ী থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

অভিযান চালিয়ে শাখিল দাসের ঘর থেকে ২৯৭ টি এসকফ সিরাপ এবং ১০ কেজি গাঁজা উদ্ধার করে। এন ডি পি এস ধারায় মামলা নিয়ে তদন্তে নেমেছে পুলিস।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...