স্কলারশিপ প্রদানের দাবিতে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর নিকট ডেপুটেশন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-২০১৮ সালে রাজ্য রাজনীতিতে পালাবদলের পর রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বিপ্লব কুমার দেব প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের যুবকদের জন্য প্রকল্প চালু করেছিলেন যেটা হলো মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা এই প্রকল্পের মাধ্যমে যে সকল ছাত্র-ছাত্রীরা কলেজের ফাইনাল ইয়ার অতিক্রম করবে তাদেরকে পাঁচ হাজার টাকা করে স্কলারশিপ প্রদান করা।

কিন্তু ২০১৯ সাল থেকে সেটা চলে আসলেও ২০২২-২৩ বর্ষের ফাইনাল ইয়ারের ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপ থেকে বঞ্চিত হয়েছেন। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে রাজ্যের তথ্যপ্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের কাছে ডেপুটেশন প্রদান করা হয়।

এদিন সংগঠনের নেতৃত্ব সংবাদমাধ্যমকে জানান এ বিষয়ে দপ্তরের অধিকর্তার নিকট মেমোরান্ডাম প্রদান করা হলেও কোন প্রকার পদক্ষেপ নেওয়া হয়নি তাই যে ৮ হাজার ছাত্রছাত্রী এই স্কলারশিপ থেকে বঞ্চিত হয়েছেন তাদেরকে এই স্কলারশিপের আওতায় এনে যেন স্কলারশিপ প্রদান করা হয় তার দাবিতে দপ্তরের মন্ত্রীর নিকট আজকের এই ডেপুটেশন প্রদান বলে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...