পাষণ্ড স্বামীর অত্যাচারে স্ত্রীর মুমূর্ষ অবস্থা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জানা যায় পাঁচ বছর আগে কাঠালিয়ার খগেন্দ্র চন্দ্র বনিকের মেয়ে পলি রানী বণিকের সাথে বিয়ে হয় যাত্রাপুর থানা এলাকার বড়নারায়ণ গ্রামের অঞ্জন দাসের। বিয়ের কয়েক মাস পর থেকেই শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক হিংসা।পাষণ্ড স্বামীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে স্ত্রী কিছু বলাবলি করলেই স্ত্রীর উপর আক্রমণ চালায়। এভাবে বেশ কয়েক বছর অশান্তি থাকার পরও স্বামীর বিরুদ্ধে মুখ খুলেনি। শুধু গৃহবধুর বাবা এবং মা এই ঘটনাগুলি জানে। এরই মধ্যে ২৯ শে জানুয়ারি ভোর বেলায় সামান্য ইস্যুকে কেন্দ্র করে গৃহবধুর স্বামী লাঠি হাতে নিয়ে মাথার পেছনে আঘাত করে এবং দেহের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। মহিলা রক্তাক্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। প্রতিবেশী সূত্রে খবর যায় গৃহবধূর বাপের বাড়িতে। খবর পেয়ে ছুটে যায় মহিলার পিতা খগেন্দ্র চন্দ্র বনিক।প্রথমে গৃহবধূর পিতা তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় নিয়ে আসে যাত্রাপুর থানাযর পুলিশের কাছে। পুলিশের পরামর্শে নিয়ে যায় তড়িঘড়ি কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে।।প্রাথমিক চিকিৎসার পর ডাক্তার রেফার করে আগরতলা জিবি হাসপাতালে। তবে আঘাত এতটাই গুরুতর উন্নত চিকিৎসার না হলে এই মহিলাকে বাঁচানোই কষ্টকর হবে।।অপরদিকে, পাষণ্ড স্বামীকে গ্রেপ্তার করার জন্য পুলিশ সঙ্গে সঙ্গে ছুটে যায় ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...