লেনিনের মৃত্যু শতবর্ষ পালন

Date:

জনতার কলম প্রতিনিধি আগরতলা প্রতিনিধি :-ভ্লাদিমির ইলিচ লেনিনের মৃত্যু শতবর্ষ সারা বিশ্বের সঙ্গে যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালন করা হয়। তাঁর নেতৃত্বেই ১৯১৭ সালে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল। এই মহান বিপ্লবের নেতা লেনিনের মৃত্যু শতবর্ষ পালন করা হয় সিপিএম এর তরফে আগরতলায়ও। ১৯২৪ সালের ২১ জানুয়ারি ভি আই লেনিন প্রয়া ত হন। রবিবার সকালে মেলারমাঠ সিপিএম রাজ্য দপ্তরে হয় অনুষ্ঠান।প্রথমে পতাকা উত্তোলন করেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। এর পরে লেনিনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেন করেন জিতেন চৌধুরী, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক, সুধন দাস, অমল চক্রবর্তী, মতি লাল সরকার সহ অন্যান্যরা।এদিন সিপিএম রাজ্য সম্পাদক বলেন, মৃত্যুর ১০০ বছর পরেও লেনিন সমান প্রাসঙ্গিক। এই পথ ধরেই আগামীতে পৃথিবীতে মুক্তি আসবে।মানব মুক্তি ঘটবে।লেনিনের মতাদর্শ, শিক্ষা কিভাবে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া যাবে সেই কাজ শুরু হল।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...