স্বাস্থ্য দপ্তর ২০০শয্যা বিশিষ্ট ‘ইন্টিগ্রেটেড রিহ্যাবিলিটেশন সেন্টার ফর অ্যাডিক্টস’ সিপাহীজলাতে স্থাপনের উদ্যোগ নিয়েছে : সমাজকল্যাণ মন্ত্রী 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য সরকারের সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের পরিকল্পনায় রাজ্যের প্রত্যেক জেলায় ড্রাগ ডি-অ্যাডিকশন ট্রিটমেন্ট ফ্যাসিলিটি সেন্টার খোলার পরিকল্পনা রয়েছে। ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ মন্ত্রকের প্রকল্পে এই সেন্টারগুলি খোলা হবে। আজ বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিধায়ক মিনারাণী সরকার ও বিধায়ক যাদবলাল নাথের প্রশ্নের লিখিত উত্তরে একথা জানান সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়। সমাজকল্যাণ মন্ত্রী শ্রীরায় জানান, স্বাস্থ্য দপ্তরের প্রস্তাব অনুসারে ভারত সরকার নরসিংগড়ে অবস্থিত মর্ডাণ সাইকিয়াস্ট্রিক হাসপাতালে একটি ড্রাগ অ্যাডিকশন ট্রিটমেন্ট ফেসিলিটি সেন্টারের অনুমোদন দেয়। বর্তমানে এই সেন্টার থেকেই রাজ্যে সরকারি ভাবে নেশামুক্তির চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। তিনি জানান, স্বাস্থ্য দপ্তর ২০০ শয্যা বিশিষ্ট ‘ইন্টিগ্রেটেড রিহ্যাবিলিটেশন সেন্টার ফর অ্যাডিক্টস’ সিপাহীজলাতে স্থাপনের উদ্যোগ নিয়েছে। ত্রিপুরা ট্রাইবেল অটোনমাস ডিস্ট্রক্ট কাউন্সিলে একটা ড্রাগ ডি-অ্যাডিকশন সেন্টার তৈরী হয়েছে যা খুব শীঘ্রই চালু করা হবে। এছাড়া দক্ষিণ ত্রিপুরা ও গোমতী জেলায় ২টি ড্রাগ ডি-অ্যাডিকশন সেন্টার খোলার প্রস্তাব ভারত সরকারের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...