কালো দিবস উদযাপন টিএসএফের 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০১৮ সালে কেন্দ্রীয় সরকারের সিটিজেনসিভ এমেন্ডমেন্ট বিল এর প্রতিবাদে তৎকালীন সময়ে আন্দোলনে নেমেছিল টিএসএফ এবং নেসো। আন্দোলন তীব্রতর হওয়ার কারণে তৎকালীন সময়ে বনধ ডাকা হয়েছিল সেই বনধ কর্মসূচি পালন করার সময় কিছু দুষ্কৃতিকারীরা আন্দোলনকারীদের ওপর আক্রমণ চালায়, ঠিক সেই সময় রাজ্য সরকারের পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও আন্দোলনকারীদের উপর গুলি চালানোর যে দৃশ্য, সেই দৃশ্য যেন ১৯১৯ সালের জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের ঘটনা মনে করিয়ে দেয়, তাই ওই দিনের পর থেকে ৮ ই জানুয়ারি ২০১৯ সাল থেকে এই দিনটিকে কালো দিন হিসেবে পালন করে আসছে টিএফএফ। সোমবার সকালে রাজধানীর উত্তর গেট এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনের নেতৃত্বরা। এদিন সংবাদমাধ্যমকে সংগঠনের এক কার্যকর্তা জানান ২০১৮ সালে ৮ই জানুয়ারি যে ঘটনা সংঘটিত হয়েছিল সেই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে এ রাজ্যে তার কামনা করেন এবং ওই দিনটি কে প্রতিবাদ জানিয়ে এই কালো দিবস পালন বলে জানিয়েছেন।

 

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...