বিএসএফ-র কাছে আত্মসমর্পণ এনএলএফটির এক বৈরীর 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারীক এক বিবৃতিতে এই সংবাদ জানা গিয়েছে যে , আজ গোমতি জেলার কিল্লা থানাধীন তুলসীরাম বাড়ি এলাকার বাসিন্দা উদয় মানিক জমাতিয়া এনএলএফটি বৈরী আজ ভোর রাতে বিএসএফের ১২৬ নম্বর ব্যাটেলিয়ানের কাছে আত্মসমর্পণ করেছে। বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারীক জানিয়েছেন, সহিংসতার পথ ছেড়ে স্বাভাবিক জীবন অবলম্বন করতে এবং দেশের মূল স্রোতে যুক্ত হওয়ার জন্য উদয় মানিক জমাতিয়া আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিয়েছেন ।এদিন তিনি বিবৃতিতে আরও জানিয়েছেন, কেন্দ্রীয় সংস্থা এবং রাজ্য কর্তৃপক্ষের প্রচেষ্টার কারণে সাম্প্রতিক কালে এনএলএফটি( বিশ্ব মোহন) গোষ্ঠীর বেশ কয়েকজন ক্যাডার সমাজের মূল স্রোতে ফিরে যেতে পছন্দ করেছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...