Connect with us

Uncategorized

স্বামী বিবেকানন্দের চিন্তা ভাবনা ও দিশা বর্তমান সময়েও প্রাসঙ্গিক : মেয়র

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অনুষ্ঠিত হল উত্তর বাধারঘাট স্থিত স্বামী বিবেকানন্দ ক্লাবে স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মজয়ন্তী উপলক্ষে সাত দিনব্যাপী নানান কর্মসূচির। রবিবার এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ।মেয়র ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুর নিগমের দক্ষিন জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, কাউন্সিলার সম্পা সরকার চৌধুরী সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নিগমের মেয়র বলেন স্বামী বিবেকানন্দের চিন্তা ভাবনা ও দিশা বর্তমান সময়েও প্রাসঙ্গিক। সেই দিশায় এগিয়ে চলছে সরকার। স্বামী বিবেকানন্দ মানব সেবার কথা বলেছিলেন। সেই মন্ত্রকে পাথেয় করে বর্তমানে মানুষ এগিয়ে যাচ্ছে।

Continue Reading