পুকুরের জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জলে ডুবে অস্বাভাবিক মৃত্যু এক ব্যক্তির । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় । ঘটনা কমলপুর মহকুমার মায়াছড়ি গ্রাম পঞ্চায়েতের বরকান্ত চৌধুরী পাড়ার তিন নং ওয়ার্ডে। শুক্রবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসে। প্রসঙ্গত এলাকার ৫৫ বছর বয়সি প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় জ্ঞানচাঁদ শর্মা নেশায় আসক্ত ছিলেন। সংবাদে প্রকাশ গতকাল বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফিরে আসেনি জ্ঞানচাঁদ শর্মা।, এদিকে ছেলে রাহুল শর্মা জানান, বাড়ির লোকজন খোঁজাখোঁজি করেও তার সন্ধান পায়নি। শুক্রবার সকালে মাছ বিক্রেতারা বাড়ির পাশের সুভাষ দেববর্মার পুকুরে মাছ ধরতে আসে। সকাল নাগাদ মাছ ধরার সময় জলে জ্ঞানচাঁদের মৃতদেহ খুঁজে পায়। খবর পেয়ে দেখতে আসেন উপ প্রধান সব্যসাচী গোয়ালা। পরে খবর দেওয়া হয়েছে থানায় ।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...