আসন্ন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধীদল ছেড়ে ১২৩৪ জন ভোটার বিজেপিতে 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্যের হাত ধরে রাজ্যের ধলাই জেলার ছামনু বিধানসভা কেন্দ্রের মনুঘাটস্থিত মুক্ত মঞ্চে আয়োজিত হয় এক দলবদল সভা। আজ বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর আয়োজিত এই সভায় তিপ্রা মথা, সিপিএম, কংগ্রেস এবং তিপ্রা মথা দল থেকে প্রায় ৫২৪ পরিবারের ১২৩৪ জন ভোটার যোগদান করেন বিজেপিতে। আসল লক্ষ্য আসন্ন ২০২৪ সালের লোকসভা নির্বাচন। এই নির্বাচনে রাজ্যের দুইটি লোক সভা আসন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে পদ্মফুল হিসাবে তুলে দেওয়াই প্রদেশ বিজেপির নিয়েই চলছে না। আসন্ন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে শারদোৎসবের বহু আগে থেকেই শাসক দলের বড় শরিক বিজেপির পাশাপাশি ছোট শরিক আইপিএফটির তরফে তৎপরতা চলছে। শারদোৎসব মানে দুর্গা পুজোর সময় এই তৎপরতায় সামান্য ধীর গতি দেখা দিলেও পুজো শেষ হতেই ফের সাংগঠনিক দিক থেকে সক্রিয় হয়ে উঠেছে রাজ্যের শাসক দল। এরই ফল হিসাবে রাজ্যের নানা অংশে চলছে সাংগঠনিক বৈঠক, সভা সহ বিভিন্ন কর্মসূচী পালন। একই ভাবে রাজ্যের উত্তর থেকে দক্ষিণাংশে নানা কর্মসূচী গ্রহণ ও রূপায়নের উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে।

 

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...