Connect with us

Uncategorized

পুর নিগমের দুই বছর পূর্তি উপলক্ষে ২৪ নম্বর ওয়ার্ডে বস্র বিতরণ

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা পুর নিগমের দুই বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে নিগম কর্তৃপক্ষ। এলাকার প্রবীণ নাগরিকদের মধ্যে বস্ত্র বিতরণ থেকে শুরু করে নানা কর্মসূচির মাধ্যমে বাস্তবায়িত করে চলছে । প্রসঙ্গত আগরতলা পুর নিগমের দুই বছর পূর্তি উপলক্ষে ২৪ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সুখময় সাহা সাধারণ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেন । পাশাপাশি এই দুই বছর নিগমের কি কি উন্নয়ন কাজ হয়েছে তার একটি খতিয়ান প্রকাশ করেছেন। আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ডে এই খতিয়ান তুলে ধরা হবে বলে জানিয়েছেন কর্পোরেটর সুখময় সাহা। এদিনের সভায় উপস্থিত ছিলেন সমাজ সেবী রাজীব ভট্টাচাৰ্য সহ অন্যরা।

 

 

 

Continue Reading