জওয়ানের পোষাক পড়ে গাঁজা পাচার, আটক পুলিশের জালে 

Date:

জনতার কলম ত্রিপুরা, আগরতলা প্রতিনিধি :- বহি:রাজ্যে গাঁজা পাচার করতে গিয়ে রেল পুলিশের হাতে আটক এক যুবক। নাম শ্রবণ কুমার (২২) বাড়ী বিহার। এদিন, সরকারি রেল পুলিশ থানার ওসি সঞ্জিত সেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, প্রত্যেক দিনের মতো বুধবারও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালানোর সময় এক যুবককে সন্দেহজনকভাবে আটক করা হয়।

সে আসামরাইফেলসের পোশাক পড়ে থাকায় পুলিশ তার পরিচয় পত্র দেখাতে বলে, তখন শ্রবন তার পরিচয় পত্র না দেখাতে পারায়, তার সঙ্গে থাকা বেশ কয়েকটি বেগে তল্লাশি অভিযান চালিয়ে শুকনো গাঁজা উদ্ধার করে রেল পুলিশ বলে জানান তিনি। তিনি আরো বলেন অভিযুক্ত শ্রবণ কুমারের বিরুদ্ধে এন,ডি,পি,এস ধারায় মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

পাশাপাশি অভিযুক্তকে বুধবারই কোর্টে তুলে রিমান্ডের আবেদন জানানো হয়েছে বলে জানান ওসি সঞ্জিত সেন। পুলিশের এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানা গেছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...