লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে শক্তিশালী সংগঠন তৈরী করতে কংগ্রেসের সভা 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ঘর গোছাতে শুরু করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। জোর দেওয়া হচ্ছে নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর। তারই পরিপ্রেক্ষিতে শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় সাংগঠনিক সভা। সভার মধ্য দিয়ে রণকৌশল ও কিভাবে সংগঠনকে আরো মজবুত করা যায় এবং আগামী মাসে প্রিয়াঙ্কার গান্ধীর ত্রিপুরা সফর সে বিষয়ের উপর আলোচনা হয়েছে বলে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তছাড়া এদিন তিনি আরো বলেন, ত্রিপুরার প্রত‍্যেক সাংগঠনিক জেলা ও ব্লক স্তরের নেতৃত্বদের নিয়ে ওই সভা অনুষ্ঠিত হয়েছে। আগামীদিনে দলীয় সংগঠনকে আরো বেশী শক্তিশালী করার জন‍্য এই সাংগঠনিক সভায় কতগুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিনের সভায় দলীয় কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...