পূর্ব শত্রুতার জেরে বাড়িতে গুলি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পূর্ব শত্রুতার জেরে বাড়িতে গুলি দিয়ে হামলা। ঘটনা বড়জলা এলাকার শক্তিপদ পালের বাড়িতে। উনার অভিযোগ কে বা কারা উনাকে মারার উদ্দেশ্যে গতকাল সন্ধ্যা রাতে উনার বাড়িতে এক রাউন্ড গুলি ছুড়ে দুস্কৃতিকারীরা। সন্দেহের তীর ২জনের বিরুদ্ধে তারা হলেন বড়জলা মণিপুরি পাড়ার রাকেশ রায় ও পিন্টু দেবনাথ। এই ঘটনার পর বাড়ির মালিক শক্তিপদ পাল নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় একটি মামলা দায়ের করেন , উক্ত ঘটনার তদন্তে বেরিয়ে সন্দেহভাজন অভিযুক্ত পিন্টু দেবনাথের বাড়িতে তল্লাশি চালিয়ে পিন্টু দেবনাথকে আটক করে কিন্তু অন্যদিকে রাকেশ রায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে রাকেশ রায়কে পাওয়া যায়নি তবে তার বাড়িতে তল্লাশি চালিয়ে 7.65mm পিস্তলসহ দুটি বুলেট উদ্ধার করে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ।শনিবার সংবাদ মাধ্যমকে বাড়ির মালিক শক্তিপদ পাল জানান বিশ্বকাপ ফাইনাল খেলার দিনও উনার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছিল দুস্কৃতিকারীরা , কে বা কারা করেছে উনার বাড়িতে থানা চাইলে সিসি টিভি ক্যামেরায় ফুটেজ আছে , কারুর সাথে রাজনীতিগত বা ব্যক্তিগত কোন শত্রুতা নেই তবে কেন উনার সাথে এরকমটা করছে দুস্কৃতিকারীরা তা তিনি বুঝে উঠতে পারছেন না। এদিকে এই ঘটনার জেরে বড়জলা স্কুল সংলগ্ন এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...