অটল জলধারার জল নিয়ে বিবাদে মৃত্যু এক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অটল জলধারা প্রকল্পে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল । বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই ব্যক্তির ।

অটল জল ধার প্রকল্পে সাপ্লাইয়ের মাধ্যমে সরবরাহ কৃত পানীয় জলকে কেন্দ্র করে দুই পাশ্ববর্তী পরিবারের মধ্যে ঝগড়া বিবাদকে কেন্দ্র করে মৃত্যু হল বাদল ত্রিপুরা নামে এক ব্যক্তির । বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ তারিখ গভীর রাতে মৃত্যু হয় তার। ২৩ তারিখ রাত সাড়ে নয়টা নাগাদ বিলোনীয়া থানাধীন বগাচতল এলাকায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনার তদন্তে নেমে চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য বিলোনিয়া থানাতে নিয়ে আসে। ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসবে আসল রহস্য ।

এদিকে মৃত ব্যক্তির পরিবার সূত্রে খবর , বাড়িতে গুরুতর আহত অবস্থায় আরো বেশ কয়েকজন করে রয়েছে । সাধারণ জল সরবরাহকে কেন্দ্র করে মর্মান্তিকে এই ঘটনা গভীর শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।পুলিশ ইতিমধ্যেই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে । তবে এই ঘটনায় আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে সন্দেহ করছে পুলিশ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...