“মিধিলি”-র প্রভাবে বাতিল ৫টি বিমান, পর্যটন মন্ত্রীর তৎপরতায় যাত্রীদের বিমানবন্দর থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে উৎপন্ন ঘূর্ণিঝড় “মিধিলি”-র প্রভাবে আজ ত্রিপুরায় বিমান পরিষেবা মারাত্মক ভাবে প্রভাবিত হয়েছে। ৫টি বিমান বাতিল এবং ৪টি বিমান আগরতলার আকাশে ঘুরপাক খেয়ে অবতরণ করতে না পেরে ফিরে গেছে। বিমানবন্দরে বিমানের জন্য অপেক্ষমান যাত্রীদের বিমান বাতিলের খবরটি জানতে পেরে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী তৎক্ষণাৎ পরিবহন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের বিমানবন্দরে গিয়ে বাতিল হওয়া বিমানের যাত্রীদের বিমানবন্দর থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে বলেন। পরিবহন মন্ত্রীর নির্দেশে সাথে সাথে বিমানবন্দরে অপেক্ষমান যাত্রীদের জন্য বড় বাসগাড়ি পাঠানো হয়। পরিবহন দপ্তরের আধিকারিকরা বিমানবন্দরে দাঁড়িয়ে থেকে যাত্রীদের সমস্যার নিরসন করেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...