মন্ত্রী- বিজেপি নেতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কে কতটুকু কামাতে পারে : কংগ্রেস মুখপাত্র

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় বিজেপি সরকারের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছেয়ে গেছে।বিজেপি আর দুর্নীতি একে অপরের পরিপূরক হয়ে গেছে। শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এই বিস্ফোরক অভিযোগ করলেন দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেসের কর্মচারী নেতা শান্তি রঞ্জন দেবনাথ সহ অন্যরা। প্রদেশ মুখপাত্র প্রবীর চক্রবর্তী বিজেপি সরকারের দুর্নীতি নিয়ে সরব হন এদিন তিনি অভিযোগ করেন, সরকারি টাকা শুধু লুন্টণ হচ্ছে না, জমি মাফিয়া, বিজেপি কার্যকর্তা শুধু নয়, সরকারি আধিকারিকদের একাংশ জনগণের সম্পত্তি, সরকারি জমি লুট করছে। প্রবীর বাবু অভিযোগ করেন সরকারি দপ্তর দুর্নীতির আখড়ায় পরিণত হচ্ছে। মন্ত্রী- বিজেপি নেতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কে কত বেশি সম্পদ আহরণ করতে পারেন।পাশাপাশি এদিন সাংবাদিক সম্মেলনে কংগ্রেস মুখপাত্র জানান ১৯ নভেম্বর প্রয়াত প্রাক্তন প্রধান মন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৬ তম জন্মতিথি উদযাপন করা হবে কংগ্রেসের তরফে সারা দেশের সঙ্গে রাজ্যেও। জাতীয় কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে এদিনটি সংহতি দিবস হিসেবে পালনের। তিনি জানান রাজ্যের সমস্ত জায়গায় কংগ্রেস কার্যালয়ে পতাকা উত্তোলনের পাশাপাশি ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...