সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছি আমরা : মানিক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সোভিয়েত ইউনিয়নের ১০৭ তম নভেম্বর বিপ্লব বর্ষকে সামনে রেখে শুক্রবার রক্তদান শিবিরের আয়োজন করেছে সিপিআইএমের আগরতলা অঞ্চল কমিটি। সংগঠনের ধলেশ্বর কার্যালয়ে হয়েছে এই রক্তদান শিবি র। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার ।উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্ব অমল চক্রবর্তী সহ অন্যান্যরা ।প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সিপিআইএমের কর্মী সমর্থকরা এই রক্তদান শিবিরে উপস্থিত হন এবং স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণ করেন। এই ধরনের কর্মসূচি আয়োজনের জন্য উদ্যোক্তা এবং রক্তদাতাদের অভিনন্দন জানান সিপিআইএম পুলিট ব্যুরো সদস্য মানিক সরকার ।তিনি বলেন, সোভিয়েত দেশের বিপর্যয় মানে সমাজতন্ত্রের বিপর্যয় নয় ।সেখানকার নেতৃত্বের বিপর্যয় ছিল ।সমাজতন্ত্রের কোন বিকল্প নাই ।কারণ মানুষের মৌলিক সমস্যা সমাধানে পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদ ব্যর্থ । তাই সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছি আমরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...