নগদ ৬০ হাজার টাকা সহ প্রায় ছয় ভরি স্বর্ণালংকার চুরি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রেসিডেন্ট কালার্স পুরস্কার প্রাপ্ত রাজ্য পুলিশের নিরাপত্তা ব্যবস্থা কে চ্যালেঞ্জ ছুড়ে দীপাবলীর সন্ধ্যা রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল রাজধানীতে। ঘটনা ধলেশ্বর তিন নম্বর ওয়ার্ড এলাকায়। এই চুরির ঘটনাকে কেন্দ্র করে রাতের আঁধারে রাজধানীতে পুলিশি ব্যবস্থা নিয়ে জনগণে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।পুলিশের নিরাপত্তাবলয় কে চুরি মেরে উড়িয়ে সন্ধ্যারাতে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটল রাজধানীতে ঘটনা দীপাবলি রাতে রাজধানীর ধলেশ্বর তিন নম্বর রোড সংলগ্ন এলাকার বিপ্লব দেবের বাড়িতে। রবিবার সন্ধ্যায় বাড়িতে প্রদীপ জ্বালানোর পর সপরিবারে কালীবাড়ি পুজো দিতে যান তিনি সাড়ে ৯টা নাগাদ বাড়িতে ফিরে এসে দশটায় ফের পুজো দেখতে পরিবার নিয়ে বেরিয়ে পড়েন রাত সাড়ে বারোটায় বাড়ি ফিরে লক্ষ্য করেন দরজা ভাঙ্গা ঘরের ভেতরে গোদরেজ ভাঙ্গা সব জিনিসপত্র লন্ডভন্ড খবর পেয়ে পুলিশ এবং সাংবাদিকরা বিপ্লব দেবের বাড়িতে ছুটে যান এদিন তিনি জানান গোজে জে ৮ ভরি স্বর্ণালংকা ও নগদ ৬০ হাজার টাকা ছিল চোরের দল সবকিছু নিয়ে গেছে।

উল্লেখ্য শনিবারুই দীপাবলি উপলক্ষে পশ্চিম জালায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার শহরে নিরাপত্তা রক্ষায় অতিরিক্ত ১৭০ জন টিএসআর ১৬ সেকশন সিআরপিএফ কে নিয়োগ করা হয়েছে বলে জানান তিনি শুধু তাই নয় নির্বিঘ্নে জেলা বাসিকে দীপাবলি উৎসব উদযাপন করার আহ্বান জানিয়েছিলেন তিনি। কিন্তু জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে-র নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই চুরের দল দীপাবলীর সন্ধ্যারাতে এই দুঃসাহসিক চুলের কাণ্ড ঘটিয়ে নিজেদের সক্রিয়তার কথা জানান দিল এই ঘটনা প্রকারান্তরে প্রেসিডেন্ট কালার্স পুরস্কারপ্রাপ্ত রাজ্য পুলিশের বিরুদ্ধে তস্কর বাহিনীর একপ্রকার চ্যালেঞ্জ বলেই মনে করছেন শহরবাসী।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...