পুত্রের মারে পিতা দ্বারস্থ হয়েছে থানার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সামাজিক অবক্ষয়ের নগ্ন চিত্র আবারো ফুটে উঠলো বিলোনিয়া থানাধীন দক্ষিণ সোনাইছড়ি এলাকায়। দিবারাত্রি পরিশ্রমে অর্থ উপার্জন করে যে সন্তানকে কোলে পিঠে মানুষ করে তোলেছে, সেই সন্তানই তার নিজের খাই মেটাতে জন্মদাতা পিতাকে মারধর করার অভিযোগ উঠলো। বিষয় সম্পত্তি কাল হল হরিভূষন মজুমদারের কাছে। বিষয় সম্পত্তি থাকা সত্ত্বেও একমাত্র ছেলের কাছে সুখ পায়নি আটান্ন বছরের বৃদ্ধ হরিভূষন । হরিভূষনের কাছ থেকে বিষয় সম্পত্তি জবর দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে ছেলে মিঠন মজুমদার । প্রায় সময়ই মদমত্ত অবস্থায় মিঠন বাড়িতে ঢুকেই বৃদ্ধ হরিভূষনের উপর অকথ্য অত্যাচার করে। শনিবারও তার ব্যাতিক্রম হয়নি । মদমত্ত মিঠন বাড়িতে ঢুকেই বেদম প্রহার করেছে জন্মদাতা পিতাকে । প্রান বাঁচাতে কোন ক্রমে পালিয়ে দ্ধারস্থ হয় বিলোনিয়া থানার। জন্মদাতা পিতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করল ছেলে মিঠুন মজুমদারের বিরুদ্ধে । এই লোমহর্ষক ঘটনাটি ঘটে বিলোনিয়া থানাধীন দক্ষিণ সোনাইছড়ি এলাকায়।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...