একই দিনে ২২হাজার ৮৮৯ টি মামলার শুনানি ও নিষ্পত্তির জন্য উঠবে

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লোক আদালতের মাধ্যমে রাজ্যের জমে থাকা কয়েক হাজার মামলার নিষ্পত্তি করার উদ্যোগ নিয়েছে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি । সেই লক্ষ্যে গত তিন অক্টোবর ২০২৩ থেকে বিশেষ লোক আদালতের আয়োজন করে চলেছে । যার মাধ্যমে এম ভি এক্ট , টিপি এক্ট , টিজি এক্ট এবং এক্সাইজ এক্ট সংক্রান্ত মামলাগুলির দ্রুত নিষ্পত্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে । রবিবার একই দিনে রাজ্যের ১৫টি স্টেশনে মোট ৩৩ টি বেঞ্চে ২২ হাজার ৮৮৯ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়েছে । সব কয়টি স্টেশনে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে মামলার শুনানি ও নিষ্পত্তি হচ্ছে । তবে অতিরিক্ত বৃষ্টি থাকার ফলে আমবাসা এবং গন্ডা তুইসা এলাকায় লোক আদালতে মানুষজন আসতে একটু দেরি হয়েছে । তার পরেও ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন ডিস্ট্রিক্ট লিগ্যাল সেল অথরিটির আইনজীবী । সমস্ত জেলা মহাকুমা আদালত প্রাঙ্গণে বসেছে এই লোক আদালত গুলি ।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...