গাঁজা পাচারকারীকে গ্রেফতার করেছে বিশালগড় থানা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কুখ্যাত এক গাঁজা পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিশালগড় থানার পুলিশ। বিশালগড়ের করুই মুড়া এলাকা থেকে মঙ্গলবার গভীর রাতে গ্রেফতার করেছে পুলিশ। প্রসঙ্গত করুই মুড়া এলাকার ২৫ বছর বয়সি ইউনুস মিয়ার বিরুদ্ধে পেচারথল থানায় একটি এনডিপিএস মামলা ছিল। সেই সূত্র ধরেপেচারথল থানার পুলিশ বিশালগড় থানাকে অবগত করে। শেষ পর্যন্ত বিশালগড় থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেপেচারথল থানার পুলিশের হাতে তুলে দিয়েছে। বুধবার তাকে আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর ইতিমধ্যেই ইউনুস মিয়ার জবানবন্দিতে গাঁজা পাচারকারী অনেক রাঘববোয়ালের নাম উঠে এসেছে। শীঘ্রই তাদের গ্রেফতার করতে অভিযান চালাবে পুলিশ।

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...