অনুষ্ঠিত হলো জেলার সমস্ত আইটি কর্মীদের নিয়ে একদিনের কর্মশালা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপির আইটি সেলের উদ্যোগে উদয়পুর রাজর্ষি কলাকেন্দ্রে গোমতী জেলার সমস্ত আইটি কর্মীদের নিয়ে একদিনের জেলাভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয় শুক্রবার । আগরগাছে জল ঢেলে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া উপস্থিত ছিলেন অমরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দাস , গোমতী জিলা পরিষদের সহকারী সভাধিপতি দেবল দেবরায়, পুর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার ও রাজ্যের আইটি ইনচার্জ চন্দন দেবনাথ সহ প্রমূখ । এদিনের কর্মশালায় ভাষণ রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, গত কিছুদিন আগে রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে । এই উপনির্বাচনে দলের আইটি কর্মীরা যেভাবে কাজ করেছে তাতে করে সামাজিক মাধ্যমে বিজেপি বিরোধী দল থেকে এগিয়েছিল । সেই সাথে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের গতিধারা যেভাবে মানুষের সামনে তুলে ধরছে আইটি কর্মীরা তাতে করে দল অনেকটাই মজবুত হয়েছে । এছাড়া বিভিন্ন বিরোধীদের অপশক্তির বিরুদ্ধে মোক্ষম জবাব দেওয়া হচ্ছে মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে । এদিন আইটি কর্মীদের নিয়ে একদিনের কর্মশালায় জেলার বিভিন্ন দিক থেকে বিজেপির আইটি কর্মীদের উপস্থিতি ছিল সারা জাগানো।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...