সক্রিয় ভূমিকা দেখিয়ে পারদর্শীতা অর্জন করা পুলিশ কর্মীদের সংবর্ধনা আইজি সৌমিত্র ধরের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে আইজি সৌমিত্র ধরের উপস্থিতিতে পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত দুদিনের সফরে উত্তর জেলায় রাজ্য পুলিশের আই জি – ল অ্যান্ড অর্ডার সৌমিত্র ধর। তিনি পরিদর্শন করেন বেশ কয়েকটি থানা সহ ত্রিপুরা অসম সীমান্ত। শুক্রবার ধর্মনগর স্থিত জেলা পুলিশ সুপার অফিসে আইজি সৌমিত্র ধরের উপস্থিতিতে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীকে নিয়ে পুলিশ প্রশাসনিক কর্তাদের স্তরে স্তরে বৈঠক সম্পন্ন হয়। এই সম্পর্কে এদিন অবগত করেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী তিনি জানান উত্তর জেলার পুলিশের কাজকর্ম সহ আগামী দিনে কিভাবে কাজ করবে তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। আলোচনা হয় উত্তর জেলা থেকে অপরাধ দমন সহ নেশা মুক্ত করা। পাশাপাশি বিশ্ব ক্যারাটে চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান অধিকারী বাগবাসা বিধানসভা কেন্দ্রের প্রিয়া নাথকে সংবর্ধনা প্রদান করেন আই জি। তাছাড়া আগস্ট মাসে নেশা বিরোধী অভিযানে যেসব পুলিশ কর্মী এবং স্বেচ্ছাসেবকরা সক্রিয় ভূমিকা দেখিয়ে পারদর্শীতা অর্জন করেছে তাদেরকে এদিন সংবর্ধনা জানিয়ে পুলিশ কর্মীদের উজ্জীবিত করার প্রচেষ্টা চালানো হয়।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...