গাড়ির ধাক্কায় গুরুতর আহত বাইসাইকেল চালক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সিএনজি গ্যাস বহনকারী গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তি। ঘটনা বিশালগড় ব্রিজ চৌমুহনী এলাকায় আগরতলা উদয়পুর সড়কে। সংবাদে প্রকাশ, একটি সিএন জি গ্যাসের গাড়ি দ্রুত গতিতে আগরতলার উদ্দেশ্যে যাওয়ার পথে বিশালগড় ব্রিজ চৌমহনী এলাকায় বাইসাইকেল আরোহী বাবুল নাগকে সজোরে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় বাবুল নাগের ডান হাত ভেঙ্গে যায়, পাশাপাশি শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়। দ্রুত খবর দেওয়া হয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে। বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত বাবুল নাগকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বাবুল নাগের অবস্থা আশঙ্কাজনক দেখতে পেয়ে আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন। এদিকে খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়ি সহ চালক দিলীপ বড়ুয়াকে আটক করে থানায় নিয়ে আসে।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...