৫ লক্ষ টাকা করে স্কলারশিপ পেল ইউপিএসসি পরীক্ষার্থীরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুখ্যমন্ত্রী বিশেষ স্কলারশিপ প্রকল্পে ইউপিএসসি ফাইনাল পরীক্ষার্থী তিনজন পেল পাঁচ লক্ষ টাকা করে চেক। মূলত রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হয় এই স্কলারশিপের আবেদন করতে। যাদের বাৎসরিক আয় ১০ লক্ষ টাকার নিচে এবং ইউপিএসসি পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ কেবলমাত্র তারাই এই স্কলারশিপ পাওয়ার যোগ্য। গত বছর এই স্কলারশিপ পেয়েছিল একজন এবছর পেয়েছে তিনজন। এ বছর যারা এই স্কলারশিপ পেয়েছে, তারা হল শান্তিরবাজার মুহুরী পুরের জয় দেবনাথ, আগরতলা উজান অভয়নগরের জ্যোতিষ মান চাকমা, এবং কৃষ্ণনগর হরিশ ঠাকুর রোডের ভিক্টর দেববর্মা। তারা প্রত্যেকেই মুখ্যমন্ত্রীর হাত থেকে ৫ লক্ষ টাকার চেক গ্রহণ করেন। বাকি ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তাদেরকে আরো বিশ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...