সাফাই কিংবা স্বচ্ছতা রাখার সঙ্গে যারা যুক্ত তাদের প্রত্যেককে সরকারের সব ধরনের সুযোগ দিতে হবে : তনুজ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিগত কিছু সময় আগে সকল সাফাই কর্মীদের সরকারি ভাবে প্রকাশিত তালিকার আওতায় আনা হয় নি। এই বিষয়টি নজরে আসায় অখিল ভারতীয় সাফাই মজদুর সঙ্ঘ, ত্রিপুরা প্রদেশ এর তরফ থেকে রাজ্যের প্রত্যেকটি ইউ এল বিতে আন্দোলন করা হয়। এই বিষয়টি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নজরেও আনা হয়। গত কয়েকদিন আগে এ নিয়ে তারা ধর্না ও দেয়। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই বিষয়টি উল্লেখ করে সংগঠনের রাষ্ট্রীয় সচীব তনুজ সাহা জানান তাদের দাবি ছিল সাফাই কিংবা স্বচ্ছতা রাখার সঙ্গে যারা যুক্ত তাদের প্রত্যেককে সরকারের তালিকা ভুক্ত করতে হবে এবং সব ধরনের সুযোগ দিতে হবে। তাদের এই দাবি শেষে মেনে নিয়ে গত ১ লা সেপ্টেম্বর নতুন করে বিজ্ঞপ্তি জারি করে। সরকারের পক্ষ থকে তাদের সাথে আলোচনায় বসবে বলেও জানানো হয়। তাদের দাবি সাফাই কিংবা স্বচ্ছতা বজায় রাখার কাজের সঙ্গে যুক্ত সকলকে তালিকা ভুক্ত করে সকল সুযোগ সুবিধা দেবার জন্য। এদিন তিনি আরও জানান ২০২২ সালের ডিসেম্বর মাসে সাফাই কর্মীদের তিন শত টাকা থেকে বৃদ্ধি করে ৩০৬ টাকা করা হয়েছিল, তা এখনো সকল অংশের সাফাই কর্মীরা পাচ্ছে না। সবাইকে যাতে ৩০৬ টাকা করে প্রদান করা হয় সে দিকটি সরকারকে বিশেষ ভাবে নজর রাখতে হবে। এদিন তিনি জানান রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই তাদের জন্য নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং রাজ্য সরকার যাতে সকল সাফাই কর্মীদের উন্নতি কল্পে সামনের দিনগুলিতেও এগিয়ে আসেন এই আশা প্রকাশ করা হয়।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...