ছেলের হাতে আক্রান্ত হলেন জন্মদাতা পিতা, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাসপাতালে 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশার প্রতিবাদ করায় এবার নিজের ছেলের হাতে শারীরিকভাবে আক্রান্ত হলেন জন্মদাতা পিতা। শুধু তাই নয়, আক্রান্ত পিতা হাসপাতালে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। চাঞ্চল্যকর এই ঘটনা বোধজংনগর থানাধীন পশ্চিম নোয়াবাদী দেবরাম ঠাকুরপাড়া এলাকায়। ঘটনার বিবরনে জানা যায় বুধবার রাতে এই এলাকারই যুবক সন্তোষ দাস নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এলে, তার বাবা গোবিন্দ দাস উত্তেজিত হয়ে শাসন করতে গেলে নেশাগ্রস্ত সন্তোষ উল্টো তার বাবাকে বেধড়ক মারধর করে।এই আক্রমণের হাত থেকে রেহাই পায়নি জন্মদাত্রী মা ও তার ছোট ভাইও। ছেলের আক্রমণে নিজ ঘরেই গুরুতর আহত হয়ে পড়েন বৃদ্ধ গোবিন্দ দাস। অল্পবিস্তর আহত হলেন জন্মদাত্রী মা সহ পাষণ্ড ছেলে সন্তোষ। এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বৃদ্ধ গোবিন্দ দাস। নেশাগ্রস্ত অবস্থায় জন্মদাতা পিতার উপর ছেলের আক্রমণের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...