Connect with us

Uncategorized

দুটি অবৈধ কাঠের মেশিন উদ্ধার

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বনদপ্তরের সাড়াশি অভিযানে উদ্ধার হল দুটি অবৈধ কাঠের মেশিন সহ বেশ কয়েক ফুট কাঠ। বুধবার উত্তর জেলা বন দপ্তরের আধিকারিকরা পূর্ব ফুলবাড়ী এলাকায় বিশাল বাহিনী নিয়ে অভিযান চালায়। অভিযান কালে আব্দুল জব্বার ও মনসুর আলীর বাড়ি থেকে দুটি অবৈধ কাঠের মেশিন ও কিছু কাঠ উদ্ধার করেছে। অভিযানে ছিলেন মহকুমা ফরেস্ট আধিকারিক সহ চুরাইবাড়ি বীট অফিসার। প্রসঙ্গত অসাধু কাঠের ব্যবসায়ীদের বিরুদ্ধে কয়েক দিনে ধরে বনদপ্তর অভিযান চালাচ্ছে। আরও বহু অবৈধ কাঠের মেশিন চলছে চুরাইবাড়ি বীট এলাকায়, সেগুলির বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করবে দপ্তর।

Continue Reading