চালের মূল্য বৃদ্ধিতে খাদ্য দপ্তরের হানা, বন্ধ করে দেওয়া হলো একটি দোকান 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পেঁয়াজের পর চালের মূল্য নিয়ন্ত্রণে বাজারে হানা দিয়েছে খাদ্য দপ্তর ও মহকুমা ডি সিএম। বদ্ধ করে দেওয়া হয়েছে একটি দোকান ও নোটিশ দিয়েছে অন্য আরেকটি দোকানে। প্রসঙ্গত পেঁয়াজের মূল্য বৃদ্ধি হওয়ার পর খাদ্য দপ্তরের প্রতিনিয়ত অভিযানের ফলে কিছুটা স্বস্তি পেলেও এবার চালের মূল্য বৃদ্ধির ফলে শুরু হয়েছে বাজারে অভিযান। প্রথম দিনেই মহারাজগঞ্জ বাজারে বেশ কয়েকটি দোকানে অভিযান চালিয়েছে খাদ্য দপ্তরের আধিকারিকরা। মূল্য নিয়ন্ত্রণে আনতে এ ধরনের অভিযান জারি রাখবে বলে জানিয়েছেন দপ্তর কর্তারা। প্রসঙ্গত বাজারে স্থানীয় উৎপাদিত চাল ৪৮ থেকে ৫০ টাকা দরে বিক্রি করছে ব্যবসায়ীরা। যেখানে চালের মূল্য থাকার কথা ছিল ৩০ থেকে ৩৫ টাকা। সেখানে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে অস্বস্তিতে পড়ে গেছে সাধারণ ক্রেতারা। দপ্তরের এই অভিযান অব্যাহত থাকলে অনেকটাই স্বস্তি পাবে ক্রেতা সাধারণ।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...