কংগ্রেস সিপিআইএম ছেড়ে বিজেপিতে ২১৬ ভোটার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সোমবার ২০- বক্সনগর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী তফাজ্জল হোসেনের সমর্থনে মতিনগর, ৩৬ নং বুথ এলাকার নিবাসী শ্রী সুলতান মিঞার বাসভবনে এক উঠোন সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।এদিনের সভায় বিরোধী কংগ্রেস -সিপিএমের নেতিবাচক রাজনীতির প্রতি বীতশ্রদ্ধ হয়ে ২৬ পরিবারের ১৮০ জন ভোটার বিজেপিতে শামিল হয়।তাছাড়া এদিন আবার ২০ বক্সনগর বিধানসভা কেন্দ্রের ৪৫,৪৬ ও ৪৭ নং বুথের উদ্যোগে বিজেপি মনোনীত প্রার্থী তফাজ্জল হোসেনের সমর্থনে এক বাজার সভার আয়োজন করা হয় এবং সেই সভায় উপস্থিত জনসাধারণকে সম্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানেও বাম আমলে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক ভাবে প্রবঞ্চনার শিকার হওয়া ১০ পরিবারের ৩৬ জন ভোটার কংগ্রেস -সিপিএম দল পরিত্যাগ করে ভারতীয় জনতা পার্টির পতাকাতলে সামিল হন। সভাদ্বয়ে দলত্যাগীদের দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন রাজ্যের মুখ্যমন্ত্রী , তাছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিল্লাল মিয়া ও মফসর আলী ও বিজেপি মনোনীত প্রার্থী তফাজ্জ্বল হোসেনসহ প্রচুর সংখ্যক দলীয় নেতা কর্মী সমর্থকরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...