আমি নিশ্চিত প্রার্থী তফাজ্জল হোসেন বক্সনগরে বিশাল ব্যাবধানে সিপিএমকে পরাজয় করবে : মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের দুটি আসনে উপভোটে ঝড়ো প্রচারে রাজ্যের শাসক দল। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হেভিওয়েট মন্ত্রী ও দলের তাবড় তাবড় নেতৃত্ব ঝাপিয়ে পড়েছে এই উপনির্বাচনে। একদিকে যেমন চলছে বাড়ি বাড়ি জনসংযোগ তেমনি চলছে জনসভাও। সোমবার বক্সনগরে শাসক দলের প্রার্থী তফাজ্জল হোসেনের সমর্থনে এক পদযাত্রায় সামিল হয়েছেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা , এবং সাধারণ মানুষের সাথে কথা বলার পাশাপাশি আবেদন রেখেছেন দলীয় প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার। এদিন মুখ্যমন্ত্রী দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকা সত্বেও স্থানীয় জনগনের ব্যাপক উৎসাহ দেখে ওই এলাকায় বিপুল ভোটে বিজেপি জয়লাভ করবে বলে আশা ব্যাক্ত করেন। এদিনের পদযাত্রায় মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিল্লাল মিয়া ও মফস্বর আলীসহ প্রচুর সংখ্যক দলীয় নেতা কর্মী সমর্থকরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...