Connect with us

Uncategorized

বাইকের টুলবক্স থেকে উধাও ৮০ হাজার টাকা

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাইকের টুল বক্স ভেঙ্গে ৮০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় চোর। ঘটনা বিশালগড় ব্রজপুর স্কুলে। সংবাদে প্রকাশ বৃহস্পতিবার সকালে বিশালগড় স্টেট ব্যাংক থেকে আশি হাজার টাকা তোলে বাইক নিয়ে স্কুলে যায় শিক্ষক সুমন দেবনাথ। কিছুক্ষণ পরে ফিরে এসে দেখে স্কুলের বারান্দায় টুল বক্স ভাঙ্গা। উধাও হয়ে গিয়েছে আশি হাজার টাকা। ঘটনায় কিং কর্তব্যবিমূঢ় হয়ে পড়ে শিক্ষক সুমন দেবনাথ। ছুটে যায় বিশালগড় থানায়। পুলিশ একটি জিডি এন্ট্রি গ্রহণ করে তদন্ত শুরু করেছে বলে জানা যায়। প্রসঙ্গত অত্র এলাকার প্রতিনিয়ত চুরি ছিনতাই এর মত ঘটনাগুলো সংঘটিত হচ্ছে। অথচ নিরব দর্শকের ভূমিকায় দেখা যায় পুলিশকর্তাদের।

 

Continue Reading