আয়ারল্যান্ডে বসে চন্দ্রযান – ৩ এর ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইলেন ভারতীয় ক্রিকেটাররা

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতীয় দল এখন আয়ারল্যান্ডে তাদের টি২০ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ খেলতে চলছে, এমনিতে দুটি ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে ফেলেছে জসপ্রিত বুমরাহর দল। আজ ম্যাচটা নিয়মরক্ষার। তবে ভারত অবশ্যই চাইবে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে।অন্যদিকে, চাঁদের মাটিতে নতুন ইতিহাস লিখেছে ভারত। চন্দ্রযান ৩ চাঁদের কুমেরু অভিযানে সফল।বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারত এই ইতিহাস লিখল। আজ দেশ ও দেশবাসীর গর্বের দিন। এমন দিনে ভারতীয় দলের ক্রিকেটাররা বিদেশে। তবে আয়ারল্যান্ডে বসে চন্দ্রযান ৩-এর সাফল্যে উপভোগ করলেন বুমরাহরা। ল্যান্ডার ‘বিক্রম’ চাঁদের মাটি ছুঁতেই হাততালি দিয়ে ওঠে গোটা ভারতীয় দল। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। বিরাচ কোহলি, রোহিত শর্মারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইসরোর এই সাফল্যে গর্বিত বলে জানিয়েছেন। দেশের এমন সাফল্যের দিনে শুভেচ্ছা জানিয়েছেন হার্দিক পান্ডিয়া।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...