গভীর রাতে চোরের দল এক বাড়িতে হানা দিয়ে হাতিয়ে নিল মোবাইল সহ স্বর্ণালংকার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
চুরির ঘটনা রাজ্যে এখন আর নতুন কোন বিষয় নয়। প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো এলাকায় ঘটছে একাধিক চুরির ঘটনা। দিনদিন চোরের উৎপাত বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবে আতঙ্কগ্রস্ত সাধারন মানুষ। এর মধ্যেই আবারো গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত কমলাসাগর বিধানসভার সেকেরকোট পশ্চিমপাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় রবিবার গভীর রাতে এলাকার নারায়ণ শীলের ছেলে টিটু শীল সহ তার গোটা পরিবার বাড়িতে ঘুমিয়ে ছিল। ঠিক সেই সময়ই চোরের দল তাদের ঘরে ঢুকে একটি মোবাইলসহ স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। চোরের দল পালিয়ে যাওয়ার সময় শব্দ পায় পরিবারের লোকজন।পরে তাদের চিৎকারে আশেপাশের বাড়ি ঘরের লোকজন ছুটে আসলেও চোরের দলকে আটক করা সম্ভব হয়নি। পরে খবর দেওয়া হয় আমতলী থানায়। খবর পেয়ে আমতলী থানার পুলিশ রাতেই ঘটনাস্থলে ছুটে গিয়ে চুরির ঘটনার প্রাথমিক তদন্তে নামে। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকেও সোমবার সকালে আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। আমতলী থানার পুলিশের পক্ষ থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে গোটা বিষয়টি পুলিশ সুষ্ঠুভাবে তদন্ত করে দেখবে। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকদের দাবি এধরনের চুরির ঘটনা আরো অনেকবার ঘটেছে। কিন্তু চোরের দলকে পাকড়াও করা সম্ভব হচ্ছে না। তবে এই ঘটনায় এলাকার অনেকেই ধারণা করছে নেশাখোরেরা টাকার অভাবে এলাকায় মানুষের বাড়ি ঘরে চুরির ঘটনা সংঘটিত করছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...