দুস্থ ছাত্র-ছাত্রীদের স্কুল ড্রেস দিল ছাত্রবন্ধু

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিদ্যালয়ের দুস্থ ছাত্র-ছাত্রীদের জন্য মহতি উদ্যোগ গ্রহণ করেছে রাজধানীর ছাত্রবন্ধু ক্লাব।ক্লাবের উদ্যোগে এদিন নেতাজি সুভাষ রোডস্থিত সখীচরণ বিদ্যালয়ের দুস্থ ছাত্রছাত্রীদের হাতে স্কুল ড্রেস তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সুধীরচন্দ্র মজুমদার এবং ছাত্রবন্ধু ক্লাবের সভাপতি ও সম্পাদক সহ অন্যান্য সদস্যরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছাত্রবন্ধু ক্লাবের কর্মকর্তারা জানান শুধু স্কুল ড্রেস নয় এই বিদ্যালয়ে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা অর্থের অভাবে বই খাতা-কলম কিনতে পারছে না তাদেরকেও আমরা বিভিন্ন সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। আগামী দিনে বিদ্যালয়ের দুস্থ ছাত্র ছাত্রীদের কল্যাণে কাজ করে যাবে ছাত্রবন্ধু ক্লাব।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...