কৈলাশহরে মূল সড়কে অবরোধে বসেছে ক্ষুব্ধ জনতা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাস্তা সংস্কারের দাবিতে অবরোধে বসেছে আমজনতা। ঘটনা কৈলাশহরের চিড়াকুটিতে। যার ফলে বন্ধ হয়ে পড়েছে ধর্মনগর কুমারঘাট মূলসড়ক। অবরোধকারীদের সাফকথা যতক্ষণ না পর্যন্ত রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি পাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত চলবে এই অবরোধ। প্রসঙ্গত কৈলাসহর কীর্তনথলি ও চিরাকুটির মধ্যবর্তী স্থান এলাকার রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে ।এলাকাবাসীর পক্ষ থেকে দফায় দফায় মৌখিকভাবে এবং লিখিতভাবে কৈলাসহর মহকুমা শাসক থেকে শুরু করে জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থাকে জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি। প্রতিদিন ওই এলাকায় ঘটছে দুর্ঘটনা। এদিকে অবরোধের ফলে রাস্তার দুদিকে আটকে পড়েছে বহু যানবাহন সহ স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...