রথ কাণ্ডে আর্থিক সহায়তা করবে ইসকন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কুমারঘাটে উল্টো রথে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত ও আহত পরিবারদের আর্থিক সাহায্য করবে ইসকন। খুব শীঘ্রই আর্থিক সাহায্যের ঘোষণা করবে ইস্কন কর্তৃপক্ষ। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন ইসকন আগরতলার কো-প্রেসিডেন্ট শ্রীধাম গোবিন্দ দাস। কো প্রেসিডেন্ট আরও জানিয়েছেন ,আগরতলায় জিবি হাসপাতালে যারা ভর্তি রয়েছে তাদেরকেও তাদের সঙ্গে যারা রয়েছে প্রত্যেককে ইসকন আগরতলা থেকে প্রসাদ দেওয়া হবে। পাশাপাশি ইসকন আগরতলা মন্দিরে আহত পরিবারের সদস্যদের থাকারও ব্যবস্থা করা হয়েছে। শ্রীধাম গোবিন্দ দাস বলেন, নিহতদের পরিবারে কোন ছেলে মেয়ে থাকলে তাদেরকে বামুটিয়ায় ইসকন পরিচালিত স্কুলে ক্লাস টুয়েলভ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে পড়ানো হবে। পাশাপাশি কো-প্রেসিডেন্ট নিহত ও আহতদের পরিবার-পরিজনদের প্রতি জানিয়েছে গভীর শোক ও সমবেদনা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...