অধ্যাপক ছাঁটাইয়ের দাবিতে বিক্ষোভ প্রদর্শন এবিভিপির

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মৌখিক পরীক্ষায় ছাত্রীর মানসিক হেনস্তার ঘটনায় জড়িত অভিযুক্ত সহকারি অধ্যাপক কে অপসারণের দাবিতে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবিভিপি’র ছাত্রছাত্রীরা। গত মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর মানসিক হেনস্তার ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযোগের তির বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ভূপেশ দেববর্মার বিরুদ্ধে ।অভিযুক্তের বিরুদ্ধে মামলাও গ্রহণ করে আমতলী থানা কর্তৃপক্ষ ।কিন্তু ঘটনার আটচল্লিশ ঘন্টার পরও পুলিশ অভিযুক্ত সহকারী অধ্যাপক কে গ্রেপ্তার করেনি বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করেনি। ঘটনার পর থেকেই অভিযুক্তকে বরখাস্তের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবিভিপি। বৃহস্পতিবারও বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে তারা একই দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে ।এদিন এবিভিপি’র এক ছাত্রনেতা বলেন তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলন সংঘটিত করবেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...