স্বামীর আগুনে পুড়ল স্ত্রী অনাথ পুত্র সন্তান

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মদ মত্ত স্বামীর লাগিয়ে দেওয়া আগুনে মৃত্যু হল গৃহবধুর। ঘটনার রাজধানীর রাজনগর এলাকার। সংবাদে প্রকাশ,গত কিছুদিন পূর্বে পশ্চিম মহিলা থানাধীন রাজনগর এলাকার বাসিন্দা জয়ন্ত ভৌমিক তার স্ত্রী অনিতা সরকারের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনায় তাদের ছেলের চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে এসে অগ্নিদগ্ধ গৃহবধূকে নিয়ে যায় রাজধানীর আইজিএম হাসপাতালে। সেখানে অবস্থা বেগতিক দেখে জিবি হাসপাতালের রেফার করা হয়। শুক্রবার সকালে জিবি হাসপাতালে মৃত্যু হয় অনিতা সরকারের। পলাতক তার স্বামী জয়ন্ত ভৌমিক। এ নিয়ে রাজধানীর পশ্চিম মহিলা থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে বলে জানা যায়। প্রসঙ্গত জয়ন্ত ভৌমিক ও অনিতা সরকার একটি ভাড়া বাড়িতে থাকত। পারিবারিক অভাব-অনটনের মাঝে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হত। মদ মত্ত স্বামী প্রায়ই মারধর করত অনিতাকে। শেষ পর্যন্ত পরিণতি হল মৃত্যুই। অনাথ হয়ে পড়েছে নাবালক শিশু পুত্র।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...