রাজ্যের গ্রামীণ এলাকায় ৪৬৪০৭৮টি বাড়িতে পানীয় জলের সংযোগ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
জল জীবন মিশনে রাজ্যের গ্রামীণ এলাকায় এখন পর্যন্ত ৪ লক্ষ ৬৪ হাজার ৭৮টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। এই মিশনে গত ১ মে থেকে ৭ মে পর্যন্ত রাজ্যের গ্রামীণ এলাকায় ৫২৫টি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। এর মধ্যে উত্তর ত্রিপুরা জেলায় ২৭টি, ঊনকোটি জেলায় ১০৯টি, ধলাই জেলায় ২৭টি, খোয়াই জেলায় ১৫০টি, পশ্চিম ত্রিপুরা জেলায় ৫৭টি, সিপাহীজলা জেলায় ৭৫টি, গোমতী জেলায় ৩৫টি ও দক্ষিণ ত্রিপুরা জেলায় ৪৫টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের নোডাল অফিসার এই সংবাদ জানান।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...