৫ দফা দাবিতে আবারো রাস্তায় নামল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের ছাত্র-ছাত্রীদের স্বার্থসংশ্লিষ্ট ৫ দফা দাবিতে আবারো রাস্তায় নামল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন ত্রিপুরা সাংগঠনিক কমিটি। দাবিগুলি আদায়ের লক্ষ্যে এবার মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নিকট স্মারকলিপি পেশ করল সংগঠন। প্রতিনিধি মূলক ডেপুটেশনে নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সভাপতি ও সম্পাদক। অধিকর্তা দাবিগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আশ্বাস দেন প্রতিনিধি দলের সদস্যদের।তাদের দাবি বিদ্যাজ্যোতি স্কুল গুলিতে আবেদনকারী সকল ছাত্র-ছাত্রীদের ভর্তির সুযোগ সুনিশ্চিত করতে হবে। সরকারি স্কুলে কোন প্রকার ফি নেওয়া চলবে না। শিক্ষার সমস্ত ব্যয়ভার সরকারকেই বহন করতে হবে। এমন পাঁচ দফা দাবি নিয়ে এদিন সংগঠনের রাজ্য সভাপতি মৃদুল কান্তি সরকার ও সম্পাদক রামপ্রসাদ আচার্যের নেতৃত্বে এক প্রতিনিধি দল অধিকর্তার সাথে দেখা করে তাদের দাবি সনদ সম্বলিত স্মারকলিপি তুলে দেন। অধিকতা দাবিগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানালেন সংগঠনের সম্পাদক রামপ্রসাদ আচার্য।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...