স্বাস্থ্যপরিসেবার কাজে নিযুক্ত কর্মী ও শিক্ষার্থীরাও এইবার এগিয়ে এলো রক্তদানে

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে গোটা রাজ্যে চলছে এখন উৎসবের মেজাজে রক্তদান শিবির। প্রায় প্রতিদিনই রাজ্যের কোন না কোন এলাকায় সংঘটিত হচ্ছে রক্তদান কর্মসূচি। রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনগুলির পাশাপাশি স্বাস্থ্যপরিসেবার কাজে নিযুক্ত কর্মী ও শিক্ষার্থীরাও এবার মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে এলেন রক্তদান শিবির আয়োজনে। বৃহস্পতিবার এমনটাই দেখা গেল হাঁপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজে। এদিন সোসাইটি অফ ত্রিপুরা মেডিকেল কলেজ এন্ড আম্বেদকর টিচিং হসপিটাল এবং ত্রিপুরা মেডিকেল এন্ড নার্সিং কলেজ কর্মচারীর সংঘের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো এক রক্তদান শিবির। মহতী এই কর্মসূচিতে উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মেডিকেল কলেজের চেয়ারম্যান প্রমতোশ রায়, আম্বেদকর মেডিকেল কলেজের সুপার জয়ন্ত পোদ্দারসহ আরো বিশিষ্ট জনেরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...